ব্যকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

 ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন


১. বাংলা ভাষার মৌলিক রুপ- ২টি

২." সাধুভাষা” পরিভাষাটি প্রথম ব্যবহার করেন- রাজা রাম মোহন রায়

৩. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?- প্রমিত উচ্চারণ

৪. সাধুভাষা ও চলিত ভাষার পার্থক্য- সর্বনাম ও ক্রিয়াপদে

৫. ব্যাকরণের প্রধান কাজ ভাষার বিশ্লেষণ

৬. সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব

৭. ব্যাকরণের কোন অংশে "সমাস/কারক" সমন্ধে আলোচনা করা হয়? রুপতত্ত্বে ও বাক্যতত্ত্বে।

৮. ব্যাকরণের কোন অংশে "বাগধারা/ বিরামচিহ্ন” আলোচনা করা হয়?- বাক্যতত্ত্বে

৯. পাণিনি কে ছিলেন?- বৈয়াকরণিক

১০. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন?-ম্যানুয়েল দ্য আসসুম্পসাঁও

১১. গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন- রাজা রামমোহন রায়

১২.” ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ" কে রচনা করেন- সুনীতিকুমার চট্টোপাধ্যায়

১৩. ভাষার ক্ষুদ্রতম একক- ধ্বনি

১৪. মাত্রাহীন বর্ণ- ১০টি

১৫. অর্ধমাত্রার বর্ণ- ৮টি

১৬. মৌলিক স্বরধ্বনি- ৭টি

১৭. যৌগিক স্বরধ্বনি- ২টি (ঐ,ঔ)

১৮. হ্রস্বস্বর- ৪টি

১৯. দীর্ঘস্বর-৭টি

২০. ক থেকে ম পর্যন্ত- স্পর্শ ধ্বনি

২১. ড় এবং ঢ় ধ্বনি দুটি কী ধ্বনি?- তাড়নজাত ২২.ক্ষ= ক+ষ

২৩. পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে? অপিনিহিতি

২৪. ক্রিয়াপদের মুল অংশকে কী বলে?- ধাতু

২৫. উপসর্গ কোথায় বসে?-আগে

২৬. অনুসর্গ কোথায় বসে?- পরে

২৭. উপসর্গ যোগে গঠিত শব্দ- অনাচার, প্রত্যেক, অভিমুখ, আসন, অপিচ, অচিন

২৮. বাংলা ভাষায় উপসর্গ কতটি?- খাটি বাংলা উপসর্গ-২১, সংস্কৃত উপসর্গ-২০

২৯. বিজ্ঞান শব্দে “বি” অর্থ কী?- বিশেষ

৩০. কিছু স্ত্রীবাচক শব্দ- বীর (বীরঙ্গনা), দেবর (ননদ), বিপত্নীক (বিধবা)

৩১. কিছু উভয় লিঙ্গের শব্দ- গরু, রাষ্ট্রপতি, আমি

৩২. নিত্য স্ত্রীবাচক শব্দ- সতীন, সৎমা, অর্ধাঙ্গিনী

৩৩.” নাটিকা” কোন অর্থে স্ত্রীবাচক- ক্ষুদ্রার্থে

৩৪. লিঙ্গান্তর হয় না- কবিরাজ, কেরানি, যোদ্ধা, অকৃতদার

৩৫. ডালে ডালে কুসুম ভার- এখানে "ভার” অর্থ- সমূহ

৩৬. সাহেব এর বহবচন সাহেবান

৩৭. বিরাম চিহ্ন- ১১টি (দশম শ্রেণীর পাঠ্যবইয়ে- ১২টি)

৩৮. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?- অব্যয়

৩৯. পাশাপাশি দুটি বর্ণের মিলনকে কী বলে?- সন্ধি

৪০. সমাস শব্দের অর্থ- সংক্ষেপণ

৪১. যে পদে সমাস হয়, তাকে বলে- সমস্যমান পদ

৪২. সমাসের রীতি এসেছে- সংস্কৃত ভাষা থেকে

৪৩. সমাস কত প্রকার?- ৬

৪৪. যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাকে বলে- অলুক সমাস

৪৫. আমাকে যেতে হবে- “আমাকে” কর্তৃকারক ২য়া

৪৬. দশে মিলে করি কাজ- "দশে” কর্তায় ৭মী

৪৭. ডাক্তার ডাক- "ডাক্তার” কর্মে শুন্য

৪৮. গাড়ী স্টেশন ছাড়ল- অপাদানে শুন্য

৪৯. শব্দের ক্ষুদ্রতম একক- ধ্বনি

৫০. মৌলিক শব্দ- গোলাপ

৫১. রূঢ়ি শব্দ- হস্তী/সন্দেশ/তৈল/বাঁশী/গবেষণা

৫২. যোগরূঢ় শব্দ- জলদ/পঙ্কজ/রাজপুত

৫৩. শব্দার্থ অনুসারে শব্দ কয় ভাগে বিভক্ত?- ৩ ভাগে

৫৪. ব্যুৎপত্তিগত দিক থেকে শব্দ- ৫ প্রকার

৫৫.” ব্যাকরণ” শব্দটি এসেছে- সংস্কৃত শব্দ থেকে

৫৬. গিন্নী কী শব্দ- অর্ধ-তৎসম

Previous Post Next Post

نموذج الاتصال