সাধারণ বিজ্ঞানের যে ১০টি কনফিউজিং প্রশ্ন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায়ই এসে থাকে; আর আমরা প্রায়ই ভুল করে থাকি পাশাপাশি রেখে খেয়াল করে ভালোভাবে না পড়ার কারণে-
১। কোন উদ্ভিদের পাতা থেকে গাছ জন্মায়?উঃ পাথরকুচির।
২। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
উঃ ফণিমনসা।
(*খেয়াল করুনঃ একটি "পাতা থেকে গাছ জন্মায়"; অন্যটি "কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে")
.
৩। কোনটি রূপান্তরিত কাণ্ড?
উঃ গোল আলো, পেঁয়াজ।
৪। কোনটি রূপান্তরিত মূল?
উঃ মিষ্টি আলু।
(*খেয়াল করুনঃ একটি " রূপান্তরিত কাণ্ড"; অন্যটি "রূপান্তরিত মূল")
৫। যে ধাতু স্বাভাবিক অবস্থায় তরল থাকে-
উঃ পারদ
৬। যে অধাতু স্বাভাবিক অবস্থায় তরল থাকে-
উঃ ব্রোমিন।
(*খেয়াল করুনঃ একটি "ধাতু"; অন্যটি "অধাতু")
৭। পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি?
উঃ সিলিকন।
৮। পৃথিবী পৃষ্ঠে /ভূপৃষ্ঠে কোন ধাতু বেশি পাওয়া যায়?
উঃ অ্যালুমিনিয়াম।
৯। পৃথিবী পৃষ্ঠে যে মৌলিক পদার্থ/মৌলিক গ্যাস বেশি পাওয়া যায়-
উঃ অক্সিজেন।
১০। বায়ুমণ্ডলে যে মৌলিক পদার্থ/মৌলিক গ্যাস বেশি পাওয়া যায়-
উঃ নাইট্রোজেন।