ধ্বনি ও বর্ণঃ--
১। বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০ টি। এর মধ্যে ১১ টি স্বরবর্ণ ও ৩৯ টি ব্যঞ্জনবর্ণ।
২। বর্ণ হচ্ছে - ধ্বনি নির্দেশক প্রতীক।
৩। বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ= ১১টি(হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি)
৪। বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রাযুক্তবর্ণ - ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি)
৫। বাংলা বর্ণমালায় অর্ধ মাত্রাযুক্তবর্ণ - ৮টি (স্বরবর্ণ ১টি “ঋ’ + ব্যঞ্জণবর্ণ ৭টি)
৬। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ - ১০টি (স্বরবর্ণ ৪টি + ব্যঞ্জণবর্ণ ৬টি)
৭। বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ -১০টি (“অ” ছাড়া) । স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপকে ‘কার’ বলে ।
৮। বাংলা বর্ণমালায় ফলা আছে এমন ব্যঞ্জণবর্ণ - ৬টি (ম, ন, ব,য, র , ল ) ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে।
৯। বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি/বর্গীয় ধ্বনি - ২৫টি (ক থেকে ম পর্যন্ত)
১০। বাংলা বর্ণমালায় কন্ঠ/জিহবামূলীয় ধ্বনি - ৫টি (“ক” বর্গীয়ধ্বনি)
১১। বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি - ৮টি (“চ” বর্গীয় ধ্বনি + শ,য, য়)
১২ । বাংলা বর্ণমালায় মূর্ধন্য/পশ্চাৎদন্তমূলীয় ধ্বনি - ৯টি (“ট” বর্গীয়ধ্বনি + ষ, র, ড়, ঢ়)
১৩। বাংলা বর্ণমালায় দন্ত্য ধ্বনি - ৭টি (“ত” বর্গীয় ধ্বনি + স,ল)
১৪। বাংলা বর্ণমালায় ওষ্ঠ্য ধ্বনি - ৫টি (“প” বর্গীয় ধ্বনি)
১৫ । বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি - ১৪টি (প্রতি বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ, ষ, স)
১৬ । বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি - ১১টি (প্রতি বর্গের ৩য় ও ৪র্থ ধ্বনি + হ)
১৭ । বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ধ্বনি - ১৩টি (প্রতি বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স)
১৮। বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনি - ১১টি (প্রতি বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ)
১৯ । ক, গ, চ, জ- এগুলো অল্পপ্রাণ ধ্বনি । আর খ, ঘ, ছ, ঝ- এগুলো মহাপ্রাণ ধ্বনি।
২০। বাংলা বর্ণমালায় উষ্ম/শিষ ধ্বনি - ৪টি (শ, ষ, স, হ)
২১ । বাংলা বর্ণমালায় অন্তঃস্থ ধ্বনি - ৪টি (ব, য, র, ল)
২২ । বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি - ১টি (ল)
২৩ । বাংলা বর্ণমালায় কম্পনজাত ধ্বনি - ১টি (র)
২৪। বাংলা বর্ণমালায় তাড়নজাত ধ্বনি - ২টি (ড়, ঢ়)
২৫। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী ধ্বনি - ৩টি (ং, ঃ, ৺)
২৬। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ যথাক্রমে - ৩২, ৮ ও ১০ টি।
২৭। মৌলিক স্বর - ৭ টি ও যৌগিক স্বর - ২ টি।
২৮। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপকধ্বনি= ২টি (ঐ, ঔ)
২৯। বাংলা বর্ণমালায় খন্ড ব্যঞ্জণধ্বনি - ১টি (ৎ)
৩০ । বাংলা বর্ণমালায় নিলীন ধ্বনি - ১টি(অ)
৩১। বাংলা বর্ণমালায় অর্ধস্বর ২টি (য,ব)
৩২। ধ্বনিবিদ মুহম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূলধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি
= এ্যা ( তাঁর ধ্বনি বিষয়ক বই : ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব )
৩৩। মধ্যস্বরাগমের সমার্থক - বিপ্রকর্ষ।
৩৪। মূল স্বরধ্বনি - অ
৩৫। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় - বর্ণ
৩৬। বাংলায় নাসিক্য ব্যঞ্জনধ্বনি ৩টি— ঙ্, ন্, ম্ (এই ৩টিই ঘোষধ্বনি)। তবে বাংলায় নাসিক্য ব্যঞ্জনবর্ণ ৭টি— ( ঙ্, ঞ্, ণ্, ন্, ম্, ং, ঁ - এই ৭টিই ঘোষধ্বনি) যদি অপশনে ৭ না থাকে তবে ৫ টি দাগাবেন।
৩৭। আধুনিক বাংলা ভাষায় মোট কতটি বর্ণ পূর্ণরুপ ব্যবহৃত হয় - ৪৫ টি
৩৮। বাগযন্ত্রের অংশ নয় - কান
৩৯। তৃষ্ণা শব্দে কি কি বর্ণ আছে - ত + ঋ + ষ + ণ + আ
৪০। ভাষার ইট - বর্ণ ও ভাষার ছাদ - বাক্য।
৪১। ঙ এর সঠিক উচ্চারণ - উঁয়ো
যুক্তবর্ণঃ--
হ্ম - হ্+ম= ব্ৰহ্মপুত্ৰ
ক্ষ - ক্+ষ= রক্ষা
ষ্ণ - ষ্+ণ= উষ্ণ
হ্ণ - হ্+ ণ= পূর্বাহ্ণ,অপরাহ্ণ
হ্ন - হ্+ন= চিহ্ন,মধ্যাহ্ন
জ্ঞ - জ্+ ঞ= বিজ্ঞ, বিজ্ঞান
ঞ্জ - ঞ্+জ= গঞ্জ,অঞ্জলি
ঞ্ছ - ঞ্+ছ=বাঞ্ছা, অবাঞ্ছিত
ঞ্চ - ঞ্+চ= অঞ্চল,পঞ্চম
ক্ত - ক্+ত= শক্ত
ক্ষ্ম্য - ক্+ ষ + ম + য; সৌক্ষ্ম্য